মিরসরাই অ্যাসোসিয়েশনের গুণীজন সংবর্ধনা
মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও বৃত্তিদান অনুষ্ঠান ১২ মার্চ মিরসরাই সদরের একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সাহিত্যিক ফাহমিদা আমিন। বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নূর-উন নবী, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এজেএম শহীদুল্লাহ, অধ্যক্ষ সামস-উদ-দোহা, আবদুল মন্নান প্রমুখ।সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১০ ব্যক্তিকে সংবর্ধিত করা হয়। তাঁরা হলেন ভাষা আন্দোলনে মাওলানা আহমেদুর রহমান, শিক্ষকতায় বীরসিন্ধু বড়ুয়া, শিক্ষা বিস্তারে মাহবুব চৌধুরী (মরণোত্তর) ও জাফর উল্লাহ, মুক্তিযুদ্ধে মো. আবুল কাশেম, এসএম খুরশীদ আলম ভূঁইয়া ও জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সাহিত্যে অধ্যাপক ফাউজুল কবির, সমাজসেবায় মোহাম্মদ শাহ আলম ও চিকিৎসায় মো. শাহজাহান। বিজ্ঞপ্তি।