মিরসরাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের নির্বাচন (২০১১-২০১২) সম্প্রতি শেষ হয়। এতে কার্যনির্বাহী পরিষদের ২১টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে মো. কামরুল হাসান পুনরায় সভাপতি, মো. আবদুল হাশিম চৌধুরী সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ তাহের আহামদ, এস এম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আইয়ুব আলী ও এস এম নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হোসেন, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইসমাইল নিজামী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম ইরান, সাংস্কৃতিক সম্পাদক সরওয়ার ইয়াজদানী, ক্রীড়া সম্পাদক মানিক রতন শর্মা, তথ্য ও পাঠাগার সম্পাদক মতিউর রহমান ও মহিলা সম্পাদক পদে সৈয়দা নুসরাত জাহান নির্বাচিত হন। এ ছাড়া মো. মাহফুজুল হক, কালু কুমার দে, ছাবের আহামদ নিজামী, সিরাজুল হুদা ও মো. আবুল কাশেম নির্বাহী সদস্য নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।