মিরসরাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার আয়োজনে বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি নগরের একটি সামাজিক কেন্দ্রে (কমিউিনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন, মিরসরাইয়ের নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুই পৌরসভার মেয়র। বক্তব্য দেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, এম কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আবছার, এস জোহা চৌধুরী, ফকির আহামদ, ফাহমিদা আমীন, আহমদ ছোবহান প্রমুখ। শুরুতে পেশাগত ক্ষেত্রে অবদান রাখায় আটজনকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর কৃতী শিক্ষার্থীদের এ টি এম আমিনুর রহমান স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।