মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপি এবং দুই পৌরসভা বারইয়ারহাট ও মিরসরাই পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২৪ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে আটটায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী মুঠোফোনে এর সত্যতা স্বীকার করেন।জানা গেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী উক্ত বিলুপ্তিপত্রে স্বাক্ষর করেছেন। অচিরেই ভেঙে দেওয়া কমিটিগুলোর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্র জানায়।গিয়াস উদ্দীন কাদের চৌধুরী জানান, মিরসরাইয়ের বেশ কিছু নেতা-কর্মী তাঁর কাছে গিয়ে ওই তিনটি কমিটি ভেঙে দেওয়ার দাবি জানালে তিনি তা কার্যকর করেন। দলের স্থবিরতা কাটিয়ে দলকে গতিশীল করার জন্য কমিটিগুলো ভাঙা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও গিয়াস কাদের জানান। উল্লেখ্য, মিরসরাই উপজেলা বিএনপিতে বর্তমানে তিনটির বেশি গ্রুপ সক্রিয় রয়েছে। এর ফলে খালেদা জিয়ার রোড মার্চের পর পৌর ও উপজেলা কমিটি ভেঙে দেওয়ার দাবি জোরালো হতে থাকে। কারণ ওই রোড মার্চকে কেন্দ্র করে মিরসরাই উপজেলা বিএনপির গ্রুপিং প্রকাশ্য রূপ লাভ করে।