মিরসরাই এস এম মডেলের ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাই এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন ৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করা হয়।
খুদে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফরাজুর রহমান জানায়, সাতটি পদের জন্য তৃতীয় শ্রেণীর ১০ জন, চতুর্থ শ্রেণীর আটজন ও পঞ্চম শ্রেণীর ছয়জনসহ মোট ২৪ জন শিক্ষার্থী ভোটযুদ্ধে অংশ নেয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ২৬২ জন শিক্ষার্থী গোপন ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজহারুল হক জানান, খুদে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব তৈরি, গণতন্ত্রের চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নেতৃত্ব তৈরি করার লক্ষ্যেই এই ভোট উৎসবের আয়োজন করা হয়। —মিরসরাই প্রতিনিধি