মিরসরাই কবিতা পরিষদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প-সাহিত্যবিষয়ক সংগঠন মিরসরাই কবিতা পরিষদের বার্ষিক সম্মেলন গত ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মাহমুদ নজরুল সভাপতি ও শাহাদাত্ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে মাহমুদ নজরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন ফাউজুল কবির, শিব প্রসাদ ও মো. জসীম উদ্দিন। শাহাদাত্ হোসেন চৌধুরীর সঞ্চালনে সভায় বক্তব্য দেন অধ্যক্ষ কামরুল ইসলাম, মো. জামসেদ আলম, নুরল আবছার, বোরহান উদ্দিন, মঈনউদ্দিন আহমদ চৌধুরী, শাহাদাত হোসেন ও শারফুদ্দীন কাশ্মীর। অনুষ্ঠানে গান করেন আখতারুজ্জমান, এম মাঈন উদ্দিন ও মুহিবুল আলম । গল্প বলে ছোট্টবন্ধু ইউসরা শারফুদ্দীন।দ্বিতীয় অধিবেশনে ২০১০ সালের জন্য মিরসরাই কবিতা পরিষদের নির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হন মঈনউদ্দিন আহমদ চৌধুরী। সচিব নির্বাচিত হয়েছেন শিক্ষক সুভাষ সরকার।