মিরসরাই কবিতা পরিষদের সাহিত্য আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প-সাহিত্যবিষয়ক সংগঠন মিরসরাই কবিতা পরিষদের উদ্যোগে ‘সাহিত্যে বর্ষা’ শীর্ষক আসর সম্প্রতি মিরসরাই প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মাহমুদ নজরুলের সভাপতিত্বে এবং উপদেষ্টা শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তারা বাংলা সাহিত্যে বর্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক বোরহান উদ্দিন, নুরুল আবছার, মিরসরাই শিল্পকলা একাডেমীর শিক্ষক রণজিত ধর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, উন্নয়ন সংগঠক শাহাদাত হোসেন, সাংবাদিক নুরুল আলম, এনায়েত হোসেন, বিপুল দাশ, শাহাদাৎ হোসেন চৌধুরী, হুমায়ুন মোর্শেদ চৌধুরী প্রমুখ। আলোচকেরা বলেন, বর্ষা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কবি চণ্ডী দাশ সর্বপ্রথম তাঁর মেঘদূত কাব্যে বর্ষাকে তাঁর সাহিত্যে স্থান দেন। পরবর্তীকালে বাংলা সাহিত্যের সব কবি-সাহিত্যিক গান, কবিতা, প্রবন্ধে বর্ষা নিয়ে কালজয়ী সৃষ্টিকর্ম রচনা করেছেন।