মিরসরাই বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বুধবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এতে প্রধান অতিথি ছিলেন বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, জুনিয়র চেম্বারের পরিচালক রাকিবুল হাসান, চিটাগাং মেরিন ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব সিদ্দিকী, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।