মিরসরাইয়ে লায়নস ক্লাবের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়নস ক্লাব অব চিটাগাং খুলশীর উদ্যোগে মিরসরাইয়ে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের চোখের চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্তের গ্রুপও শনাক্ত করা হয়। প্রজন্ম মিরসরাইয়ের সহযোগিতায় ২৩ অক্টোবর সাহেরখালী উচ্চবিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে প্রায় ছয় শ ব্যক্তিকে এই সেবা দেওয়া হয়।
সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজুল ইসলাম আনছারী। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মিয়া, হাসিনা খান, মহিউদ্দিন চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, রাজিয়া সুলতানা, জিনাত কুমর, রাশেদা আক্তার, হাসনা হেনা, নাদেরুজ্জামান, শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।