মিরসরাইয়ে শান্তিনীড়ের ভাষা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সবে কক্সবাজার অঞ্চলের বিজয়ীদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সবে কক্সবাজার অঞ্চলের বিজয়ীদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো

মিরসরাইয়ে অনুষ্ঠিত হলো শান্তিনীড় ভাষা প্রতিযোগিতা। স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন শান্তিনীড়ের আয়োজনে ২৮ আগস্ট মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ প্রতিযোগিতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। 
সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, শিক্ষার বিভিন্ন মাধ্যম নিয়ে এক যুগ ধরে কাজ করে আসছে শান্তিনীড়। প্রথমবারের মতো আয়োজন করেছে ভাষা প্রতিযোগিতা।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন জেবি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাস সরকার। বিজ্ঞপ্তি।