মিরসরাইয়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ মার্চ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মাদ্রাসা ও ৫টি কলেজের শিক্ষার্থীরা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতার বিষয় ছিল বিজ্ঞান, ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ। প্রতিযোগিতার বিজ্ঞান বিষয়ে বিজয়ী প্রতিযোগিরা হলো বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল ফেরদাউস, মেহরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের অজয় সূত্র ধর ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাভেল মাহমুদ। ভাষা ও সাহিত্য বিষয়ে বিজয়ী হয়েছে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাহিনা সুফিয়ান, নুসরাত খানম ও মহাজন হাট কলেজের শাহিমা শারমিন। গণিত ও কম্পিউটার বিষয়ে সেরা হয় জে.বি উচ্চ বিদ্যালয়ের আফিফা আন্তারা চৌধুরী, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অনিমেষ বণিক ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের মাহমুদুর রহমান। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে সেরা নির্বাচিত হয় ধুমঘাট হাজী চান মিয়া বিদ্যালয়ের দুর্লভ নাথ, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের ইসরাত সুলতানা ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সাজ্জাদ হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।