মিরসরাইয়ে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার উপকরণ বিতরণ
বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে মিরসরাইয়ের ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার উপকরণ বিতরণ করা হয়েছে। ৯ জুন সকালে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষেÿ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার। অপকার কর্মকর্তা শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হায়াতুন্নবী চৌধুরী। বক্তব্য দেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জাহান, অপকার ডিস্ট্রিক্ট হাইজিন কর্মকর্তা জোবেদা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। আলোচনা সভা শেষে অতিথিরা ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হাত ধোয়ার উপকরণ বিতরণ করেন। বিজ্ঞপ্তি।