মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন চেয়ারম্যান, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, জাসাসের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা আলী হায়দার, মো. কামাল উদ্দিন, কমিশনার নিজাম উদ্দিন, মোস্তফা চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, আবুল হাসেম, নুর হোসেন, শাহীনুল ইসলাম, যুবদল নেতা কামরুল হাসান, আলাউদ্দিন, ছাত্রদলের নেতা শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, রাজু আহমেদ প্রমুখ।উল্লেখ্য, উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের চুনি মিজির বাড়িতে ১১ মার্চ ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২৭টি ঘর পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।