মিরসরাইয়ে ইন্টারনেট উৎসব কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-গ্রামীণ ফোন আয়োজিত ইন্টারনেট উৎসব কাল মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পৃথক দুটি প্রস্তুতিসভা যথাক্রমে ১৬ ও ২৪ সেপ্টেম্বর উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিবুল আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, উপদেষ্টা মাহমুদ নজরুল, জেবি উচ্চবিদ্যালয়ের সহকারী-প্রধান শিক্ষক সুভাস সরকার, ইলিয়াছ রাব্বি, শ্যামল রায়, তানভির হোসেন, আবদুল হালিম, তৌহিদুল পিয়াস, রবিউল হোসেন প্রমুখ।সভায় মহিবুল আরিফ জানান, এবার আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল অনেক। কিন্তু সীমাবদ্ধতার কারণে এবং শৃঙ্খলা রক্ষার্থে ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া সম্ভব হয়নি।