মিরসরাইয়ে ইন্টারনেট উৎসব ৮ অক্টোবর
মিরসরাইয়ে ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর। এ উপলক্ষে ৩ অক্টোবর তৃতীয় প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে ঢাকা থেকে আসা চার বন্ধু উপস্থিত ছিলেন।উপজেলা সম্মেলনকক্ষে বন্ধুরা ইন্টারনেট উৎসবের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং মিরসরাই ইউনিটের বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আলোচনায় অংশ নেন ফরহাদুল করিম, ফজলুল হক, হোসাইন সবুজ, মো. দিদারুল আলম, সুলতান মোহাম্মদ, বিবর্ধন রায় ও প্রথম আলো মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভা মিরসরাই ইউনিটের সাধারণ সম্পাদক মুহিবুল আরিফ। অনুষ্ঠান শেষ হয় ‘আমরা করব জয়’ গানটি দিয়ে। এদিকে মিরসরাইয়ের সর্বত্র ইন্টারনেট উৎসব নিয়ে জোর আলোচনা চলছে। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উৎসবের খুঁটিনাটি নানা বিষয়ে খোঁজ নিচ্ছেন। মিরসরাইয়ে ইন্টারনেট উৎসব হবে মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ে।