মিরসরাইয়ে ইভ টিজিংবিরোধী মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ের নিজামপুর কলেজ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে চাঁপারানী, শিক্ষক মিজানুর রহমান, রূপালী হত্যার বিচার দাবি এবং ইভ টিজিংসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ০৮ নভেম্বর নিজামপুর কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধনে অংশ নেন কলেজের শিক্ষার্থী ও ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। এ সময় ইভ টিজিংয়ের শিকার এবং প্রতিবাদ করে বখাটেদের হাতে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য দেন শিক্ষক গোষ্ঠ বিহারী সাহা, স্বাগতম বড়ুয়া, কলিং চাকমা, শাহাদাত হোসেন চৌধুরী, আবদুস ছালাম প্রমুখ।