মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের বার্ষিক পুনর্মিলনী সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরসরাইয়ের বারইয়ারহাট শাখার উদ্যোগে বার্ষিক পুনর্মিলনী ২৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র আবু তাহের ভূঁইয়া। ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও জোনাল হেড আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক জাফর উদ্দিন ভূঁইয়া, পল্লী উন্নয়ন বিভাগের প্রধান ও ইভিপি আশেক আহমদ, ইব্রাহিম সওদাগর, রুহুল আমিন, মনজুর আলম, নারগিস নাহার, ছেনোয়ারা বেগম, শিবরঞ্জন শীল প্রমুখ। সবশেষে পল্লী উন্নয়ন শাখার কেন্দ্র প্রধান ও সহকারী প্রধানদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।