মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪৫তম শাখা ১০ অক্টোবর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন।ব্যাংকের পরিচালক মুহাম্মদ দাউদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শাখার ব্যবস্থাপক মো. সানাউল্যাহ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার।