মিরসরাইয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন ও পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ের ঝুলনপোল বেণীমাধব উচ্চবিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ আগস্ট অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুজ্জামান। অতিথি ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল হক, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক নুরুল হুদা, সাবেক চেয়ারম্যন মো. ইউসুফ, আইনজীবী জাহাঙ্গীর কবির, শিক্ষক আব্দুল্লাহ খান প্রমুখ। পরে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।