মিরসরাইয়ে কামাল উদ্দীন চৌধুরী কলেজ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসির ফলাফলে মিরসরাইয়ের পাঁচ কলেজের মধ্যে আবুতোরাব প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ এগিয়ে। তবে নিজেদের ফলাফলে গতবারের চেয়ে এবার পিছিয়ে পড়েছে কলেজটি। গতবার কলেজটি চট্টগ্রাম বোর্ডে সেরা দশে ছিল, হয়েছিল নবম।প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮২ জন। এর মধ্যে পাস করেছেন ১৭০ জন। পাসের হার ৯৩ দশমিক ৪০। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় দুইজন করে চারজন জিপিএ-৫ পেয়েছেন। গতবার পাঁচজন জিপিএ-৫ পেয়েছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস জানান, মিরসরাইয়ের পাঁচটি কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন এক হাজার ৩৪৫ জন। পাস করেছেন ৮৭৩ জন।নিজামপুর কলেজে তিন বিভাগে ২৯১ জনে পাস করেছেন ১৯১ জন। বারইয়ারহাট কলেজে ৪৩৬ জনে ২৬৭ জন, মিরসরাই কলেজে ৩৭৭ জনে ২১৯ জন, জোরারগঞ্জ মহিলা কলেজে ৫৯ জনে ২৬ জন পাস করেছেন।