মিরসরাইয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১০ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলার জোরারগঞ্জ আইডিয়াল একাডেমি। এ উপলক্ষে ১ জানুয়ারি সকালে একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভা পরিচালনা পরিষদের সভাপতি সাইদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক নুরুল আবছার, সাইফুদ্দীন মীর, নুর উদ্দিন ভূঁইয়া প্রমুখ।