মিরসরাইয়ে ছাত্রনেতা সুমনের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রনেতা মাসুদ হোসেন স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর মিরসরাই ডিগ্রি কলেজ ছাত্রলীগ ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিরসরাই কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই থানা আ. লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, মিরসরাই পৌর আওয়ামী লীগের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন, মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, যুবলীগ নেতা জাফর ইকবাল প্রমুখ। উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর মিরসরাইয়ের বাদামতলী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান মিরসরাই ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন। তিনি মিরসরাই কলেজ ছাত্রলীগের জনপ্রিয় তরুণ নেতা ছিলেন।