মিরসরাইয়ে জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে তিন দিনব্যাপী জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন শেষ হয়েছে ২২ জানুয়ারি। সম্মেলন শুরু হয় ২০ জানুয়ারি। এ উপলক্ষ্যে ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় মেলা বসে । শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বৌদ্ধ ধর্মীয় গুরু ধর্মসেন মহাথেরের সভাপতিত্বে ও তাপস বড়ুয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিস বিভাগের চেয়ারম্যান সুকোমল বড়ুয়া, মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ধর্মরক্ষিত মহাথের, প্রণব কুমার বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে মিরসরাইয়ের দমদমা অভয় শরণ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মকীর্তি স্থবিরকে মহাস্থবির উপাধি (ধর্মীয় উপাধি) দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ দিন শিল্পী নিশীতা বড়ুয়া এবং চৈতি মুত্সুদ্দীকে সংবর্ধনা দেওয়া হয়। রাতে পরিবেশিত হয় ধর্মীয় নাটক সিদ্ধার্থের গৃহত্যাগ।