মিরসরাইয়ে দুর্বারের পঞ্চম বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের মলিয়াইশে দুর্বার প্রগতি সংগঠনের পঞ্চম বর্ষপূর্তি উৎসব ৭ জানুয়ারি মলিয়াইশ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল শোভাযাত্রা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ, পিঠা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান ও নৃত্যানুষ্ঠান।
সকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নুরুল হুদা ও মোহাম্মদ হাসান। বক্তব্য দেন মাহফুজুল ইসলাম, সৈয়দ আহমদ, তোফাজ্জল হোসেন চৌধুরী, হাসান মো. সাইফ উদ্দীন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম। বিকেলের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিব প্রসাদ শূর, নিজাম হোসেন, শাহীনুল কাদের চৌধুরী ও কান্তা দে।
সংবর্ধিত অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহীন। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক নাট্যজন প্রদীপ দেওয়ানজী। বিজ্ঞপ্তি।