মিরসরাইয়ে নিহতদের পরিবারে অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই আবুতোরাব উচ্চবিদ্যালয়ে ৩ আগস্ট প্রবাসী কাজী নয়ন, ফটিকছড়ি এলাকার মহিউছুন্নাহ ফান্ড ও শিক্ষক সমিতির পক্ষ থেকে পাওয়া অনুদানের টাকা মিরসরাইয়ে দুর্ঘটনায় আহত এবং নিহত ছাত্রদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।প্রধান অতিথি সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা যাদের হারিয়েছি, তাদের আর ফিরে পাব না। কিন্তু ভবিষ্যতে এর যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. গোলাম সরোয়ার, মফিজুল ইসলাম, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির নিজামী ও নিহত এক ছাত্রের অভিভাবক জহির উদ্দীন।