মিরসরাইয়ে নৃতাত্ত্বিক সমবায় সমিতি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের পিছিয়ে পড়া আদিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে মিরসরাই নৃতাত্ত্বিক সমবায় সমিতি গঠিত হয়েছে। এ উপলক্ষে সমপ্রতি অনুষ্ঠিত নির্বাচনে সাধনচন্দ্র ত্রিপুরা সভাপতি ও হরিধন ত্রিপুরা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সমিতির মেয়াদ হবে তিন বছর।সংগঠনের সাধারণ সম্পাদক হরিধন ত্রিপুরা জানান, করেরহাট, মিরসরাই সদর ও খইয়াছড়া ইউনিয়নের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে নিয়ে এই সমিতি গঠিত হয়েছে। তিনি বলেন, ‘ভবিষ্যতে এই সমিতিই উপজেলার সব নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে।’ সাধনচন্দ্র ত্রিপুরা জানান, পাহাড়ি আদিবাসী অসহায়দের আইনি সহায়তা দেওয়াসহ পিছিয়ে পড়া নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতৃত্ব দেবে এই সমিতি।