মিরসরাইয়ে প্রজননস্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের মাতৃ ও প্রজননস্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব। ১২ এপ্রিল উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, রেহানা আক্তার, আইডিআরএফের কর্মসূচি কর্মকর্তা বার্ট ডিকিনসন, ভার্কের মিরসরাই সমন্বয়কারী আফরোজ জামান প্রমুখ। মতবিনিময় সভায় ভার্কের অনুষ্ঠান সমন্বয়কারী আনোয়ার হোসেন মোল্লা বলেন, মাতৃ ও প্রজননস্বাস্থ্যের ঝুঁকি কমাতে মিরসরাইয়ের মিঠানালা, ইছাখালী ও কাটাছড়া ইউনিয়নে কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিতে উপজেলার মধ্যম তালবাড়িয়া এলাকায় ছয় শয্যার একটি হাসপাতাল চালু করা হয়েছে। মাতৃ ও প্রজননস্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম পর্যায়ক্রমে মিরসরাইয়ের প্রতিটি ইউনিয়নে চালু করা হবে। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, কাটাছড়ার চেয়ারম্যান রেজাউল করিম, ইছাখালীর চেয়ারম্যান মাওলানা আবু তাহের, বিভিন্ন ইউনিয়নের সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।