মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সকল শিশুকে শিক্ষার আওতায় আনতে যেসব স্থানে প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে বিদ্যালয় স্থাপনের সিন্ধান্ত নিয়েছে সরকার। ৩০ জানুয়ারি সোমবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, কামাল উদ্দিন চৌধুরী, রেদোয়ানুল হক প্রমুখ। সাংসদ মোশাররফ বিদ্যালয়ের সরকারি স্বীকৃতি পাওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবেন বলে তাঁর বক্তব্যে বলেন।