মিরসরাইয়ে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু শিক্ষার প্রতিযোগিতা চলবে। কোনো রাজনৈতিক প্রতিযোগিতা নয়। ২২ জানুয়ারি উপজেলার আবুতোরাবের কামাল উদ্দিন চৌধুরী কলেজের বরণ-বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন এ কথা বলেন। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হুদা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রমুখ। কলেজের বিদায়ী অধ্যক্ষ মো. মহিউদ্দিন ও কবির আহম্মদের হাতে স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মোশাররফ হোসেন এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জালাল উদ্দিন।