মিরসরাইয়ে বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরাইয়ের বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সেমিনার ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। জোরারগঞ্জ মহিলা কলেজ ও মহাজনহাট এফআর স্কুল অ্যান্ড কলেজে পৃথক কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউসাম। সেমিনারে প্রধান আলোচক ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহীন। বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, মহাজনহাট কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, স্থানীয় সাংবাদিক মাহবুবুর রহমান ও ইলিয়াছ রিপন। সেমিনার সঞ্চালনা করেন ইউসামের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলতাফ হোসেন।
সেমিনারে বাল্যবিবাহ রোধে মা-বাবাদের সচেতন করার ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া যৌতুকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। বিজ্ঞপ্তি।