মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে ষড়যন্ত্র, নাটোরের উপজেলা চেয়ারম্যান বাবু হত্যা, পরিকল্পিতভাবে ট্রেনচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়। ২৮ অক্টোবর দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে মিরসরাই সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, অলিউল কবির, পৌর মেয়র আবুল ফারুক মিয়া, মোশারফ হোসেন, ফকির আহম্মদ, মাঈন উদ্দিন, নাছির উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, তাহের আহম্মদ প্রমুখ।বক্তারা বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে সংযত আচরণ করার জন্য ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান।