মিরসরাইয়ে বিদেশি মদসহ মাইক্রোবাস আটক, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে এক হাজার ১৫২ বোতল বিয়ারসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। মাইক্রোবাসের চালক ইউসুফকেও আটক করা হয়। ৫ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর থেকে এসব মদ ও চালককে আটক করা হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী মাইক্রোবাসে (ঢাকামেট্টো গ-১৪-৯৩৩০) তল্লাশি চালিয়ে ৪৮ কার্টুন (এক হাজার ১৫২ বোতল) বিয়ার উদ্ধার করা হয়েছে। সিঙ্গাপুর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা হ্যানিকেন নামের বিয়ারগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকা। এসময় মাইক্রোবাসের চালককে আটক করলেও সহযোগী পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বিয়ারগুলো বিমানবন্দরে আটকের পর চোরাইপথে বাইরে পাচার করা হয়েছে।