মিরসরাইয়ে বিদ্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলার জনাদ্দনপুর উচ্চবিদ্যালয়ে গত বুধবার (২৬ অক্টোবর) রাতে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন জানান, বুধবার রাতে বিদ্যালয়ের কার্যালয়ের তালা ভেঙে চোরেরা আলমারিতে থাকা জুনিয়র সার্টিফিকেট পরীক্ষার ফি ও শিক্ষকদের বেতনের ৫০ হাজার টাকা এবং প্রয়োজনীয় বেশকিছু কাগজপত্র নিয়ে যায়। বিদ্যালয়ের নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন মুকুল দে। তিনি জানান, ‘তিনি ওই সময় বিদ্যালয়ের পেছনের পুকুরের মাছ পাহারা দিচ্ছিলেন ।’ এ ব্যাপারে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, ‘চোরদের খুঁজে বের করার চেষ্টা করছি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ বলেন, ‘জনাদ্দনপুর উচ্চবিদ্যালয়ে চুরির ঘটনা আমাকে স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন। বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি।’