মিরসরাইয়ে বিনামূল্যে সার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ চাষের জন্য বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৯ জুন সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। এ সময় মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ূব আলী, চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মো. নুরুল হুদা, সাইফুল্লা দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আইয়ূব আলী জানান, উপজেলায় পাঁচ হাজার ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মোট ২১৬ টন সার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রত্যেক চাষিকে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি ও ১০ কেজি টিএসপি সার দেওয়া হবে।