মিরসরাইয়ে ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মিরসরাইয়ের ভাষাসৈনিক নুরুল ইসলাম ও তাজুল ইসলাম এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। উপজেলার ছৈয়দুল হক উচ্চবিদ্যালয়, মাগন বিবি ফ্রি প্রাইমারি স্কুল ও রাফিয়া খাতুন শিশু কাননের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন তিনটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জামশেদ আলম। প্রধান অতিথি ছিলেন আমেরিকার মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী এজহারুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, প্রথম আলো প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী, চলমান মিরসরাই পত্রিকার সম্পাদক মঞ্জুরুল হক, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খুরশিদ আলম।