মিরসরাইয়ে স্কুলছাত্রদের অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রদের প্রাণহানিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন শোক প্রকাশ করেছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল এক বিবৃতিতে বলেন, ‘এই সড়ক দুর্ঘটনা পুরো জাতিকে শোকার্ত করেছে। স্কুলছাত্রদের অকাল মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ নেতারা নিহত প্রতিজন শিক্ষার্থীর পরিবারকে ন্যূনতম দুই লাখ টাকার অনুদান দেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।