মিরসরাইয়ের মৃিশল্পের দুরবস্থা
আধুনিক টেকসই প্লাস্টিকসামগ্রীর প্রসার দিন দিন বাড়ছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে মিরসরাইয়ের মৃিশল্প। দেশের অনেক উপজেলায় কুমার সমপ্রদায়ের জন্য সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা থাকলেও মিরসরাইয়ে এরকম প্রকল্প চালু নেই। কুমার সমপ্রদায়ের মৃিশল্পীরা জানান, এ অঞ্চলের প্রায় বিলুপ্ত মৃিশল্প রক্ষা করার জন্য সরকারি সহায়তা খুবই প্রয়োজন। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে মিরসরাইয়ে কুমার সমপ্রদায়ের প্রায় ১০ হাজার মানুষ নানা প্রতিকূলতার মাঝে দিন কাটাচ্ছে। অনেকে পেশায় টিকতে না পেরে বদলে ফেলছেন তাঁদের যুগ যুগ ধরে লালিত পেশা। করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ধূম, দুর্গাপুর, মিঠানালা, খইয়াছড়া ও ওয়াহেদপুর ইউনিয়নে মৃিশল্পের কারিগরদের বসবাস। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক দশক আগেও এই পেশার সঙ্গে জড়িত ছিল প্রায় দেড় হাজার পরিবার। কিন্তু আধুনিক ও টেকসই প্রযুক্তির প্লাস্টিকসামগ্রীর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে সেই পরিবারের সংখ্যা এখন ৮০-৯০টিতে নেমে এসেছে। এখনও যাঁরা এ পেশা আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখছেন তাঁদের অবস্থা মোটেই ভালো নয়। পরিবার নিয়ে দুবেলা খাবার জোগাড় করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। কুমার পাড়াগুলো ঘুরে দেখা গেছে, কারিগরেরা তৈরি করছে কলস, হাঁড়ি-পাতিল, মাটির ব্যাংক, ফুলের টব, ভাপা পিঠা তৈরির বাটিসহ নানা রকমের খেলনা। এসব পণ্য তৈরিতে পুরুষদের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমানে। এসব জিনিস রোদে শুকানো, আগুনে পুড়িয়ে বাজারে বিক্রির উপযোগী করে তোলা পর্যন্ত শ্রম দিয়ে যান সংশ্লিষ্টরা। ওয়াহেদপুর কুমারপাড়ার মৃিশল্পী স্বপন পাল জানান, ‘মাটির তৈরি খেলনার প্রচুর চাহিদা রয়েছে দেশ-বিদেশে। তবে বর্তমান বাজারের সঙ্গে পাল্লা দিতে হলে প্রয়োজন আধুনিক প্রযুক্তির। কিন্তু আধুনিক কোনো সরঞ্জাম না থাকায় পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সনাতন পদ্ধতিতেই কাজ চালিয়ে যেতে হচ্ছে। ফলে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হচ্ছে না।’ এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি-বেসরকারি সহযোগিতা কামনা করেন তিনি।দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের মনিরানী পাল ও মিঠানালার শেফালী পাল জানান, ‘একসময় এখানকার মাটির তৈরি জিনিস উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা অপ্কার (অর্গানাইজেশন ফর পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট) প্রধান নির্বাহী মো. আলমগীর প্রথম আলোকে জানান, ‘দেশের বিভিন্ন স্থানে মিরসরাইয়ের মৃিশল্পের চাহিদা রয়েছে। কিন্তু এখানকার মৃিশল্পীদের আধুনিক প্রযুক্তিনির্ভর কোনো প্রশিক্ষণ নেই। এ প্রসঙ্গে উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহাম্মদ বলেন, ‘মিরসরাইয়ে মৃিশল্পীদের অবস্থা খুবই করুণ। তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। সমবায় মন্ত্রণালয়ের একটি সহায়তা প্রকল্প আছে মৃিশল্পের কারিগরদের জন্য। চট্টগ্রাম জেলায় শুধু হাটহাজারীতে প্রকল্পটি চালু আছে। তিনি বলেন, ওই প্রকল্পের মাধ্যমে মৃিশল্পীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্তমান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাটির টেকসই জিনিস তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এবং সহজ শর্তে ঋণ দেওয়া হয়। মিরসরাইয়ে এরকম প্রকল্প চালু থাকলে মৃিশল্পীদের সহায়তা করা যেত। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তিনি লিখিত আবেদন জানাবেন বলে উল্লেখ করেন।