মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৬ নভেম্বর নগরের পাহাড়তলীতে অবস্থিত মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রীকে অভ্যর্থনা জানান ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা সালমান ইস্পাহানি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের নবনির্মিত ও নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।