মির্জাখীল উচ্চবিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার মির্জাখীল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রওশন আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী, উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য খোরশেদ আলম, হারুনর রশীদ, মোহাম্মদ হোসাইন, নুরুল ইসলাম ও হোছনে আরা বেগম।