মিলন দাশ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালী থানা শাখার সাবেক সভাপতি মিলন কান্তি দাশের নামে মিলন দাশ ফাউন্ডেশন গঠনকল্পে এক সভা সম্প্রতি দোলন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দোলন কান্তি দাশকে আহ্বায়ক এবং মোহাম্মদ আমিরুল কবির সিকদার ও শিমুল কান্তি ভৌমিককে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট শিবতোষ দাশ, শংকর প্রসাদ দাশ, প্রকৌশলী পার্কন চৌধুরী, দিলক আইচ, ডা. সৌমিত্র দাশ, মৃদুল চৌধুরী, সুশান্ত ধর, সাধন মুহুরী, প্রকৌশলী উদয় দাশ। বিজ্ঞপ্তি।