মিলিয়ে গয়না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়না: কনক দ্য জুয়েলারি প্যালেস
গয়না: কনক দ্য জুয়েলারি প্যালেস

সাজে গয়নার প্রাধান্য ছিল, আছে, থাকবে। যুগের সঙ্গে মিলিয়ে শুধু পরিবর্তন হচ্ছে এর রং, নকশা। ঈদের সময় পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরার আগ্রহ বেড়ে যায় শত গুণ। এবারের গয়নায় বেশ কয়েক ধরনের নকশা দেখা যাচ্ছে। হালকা ও ভারী—দুই ধরনের গয়নাই বেশ চলবে।
ডিজাইনার লায়লা খায়ের বলেন, গরমের কারণে এবার হালকা গয়নার দিকে ঝুঁকছেন তরুণীরা। তবে অনেকে ভারী গয়নাও কিনছেন। পাশ্চাত্য পোশাকের সঙ্গে অভিজাত গলার মালা মানাবে ভালো। তামা, পাথর ছাড়াও হাতের কাজ করা মালা, কাপড়ের মালা, গলা খোলা মালা এখন বেশ ট্রেন্ডি৷ কখনো কখনো কারিগরদের হাত ধরে, কখনো-বা আবার ফ্যাশন ধারার ধারাবাহিকতায় এসেছে বৈচিত্র্য।

.
.

কুর্তা বা কামিজে এথনিক লুক আনতে অনেকেই টারসেলে তৈরি গয়না পরছেন। সুতা, বিডস, মেটাল প্রভৃতি দিয়েই এই টারসেল বানানো হচ্ছে।

তরুণীদের পাশ্চাত্য পোশাকের সঙ্গে বড় একটা রঙিন গলার মালা নিয়ে আসবে ভিন্নতা। স্টাইলিশ করে তুলতে পারে।
ছিমছাম পোশাক হলে নানা রকম বিমূর্ত মোটিফ, টেরাকোটার মোটিফে নকশা করা অলংকার পরতে পারেন অনায়াসে। চোকার, বিব, কলার কিংবা দু-তিন ছড়ার স্টাইলে তৈরি হচ্ছে এগুলো।

আইরিন ও জুঁই। গয়না ও পোশাক: ক্যাটস আই
আইরিন ও জুঁই। গয়না ও পোশাক: ক্যাটস আই

যাঁরা হালকা ধাঁচের গয়না পরতে পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ এটি। তিন-চারটি লহরি থাকে। প্রতিটি চেইনে আটকানো থাকে একটি করে লকেট। কয়েকটি লহরি থাকলেও বেশ হালকা হয়। মানিয়ে যায় অনেক ধরনের পোশাকের সঙ্গে। ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার রুম্মাইলা সিদ্দিকী বলেন, ‘ছিমছাম ও চলতি ধারার গয়না পরা ভালো।

.
.

গয়নার আকার ব্যক্তিত্ব প্রকাশেও সাহায্য করে। এ ছাড়া এবার গরমটাকেও মাথায় রাখতে হবে’। লকেটগুলো ছোট-বড় আকৃতির হয়ে থাকে। এ ছাড়া ন্যাচারাল পাথরের মধ্যে কাচ বসিয়ে ছোট লকেট এখন খুব চলছে। সেগুলো নানা রঙের হয়ে থাকে।

গয়না: কনক দ্য জুয়েলারি প্যালেস
গয়না: কনক দ্য জুয়েলারি প্যালেস

ব্রেসলেটগুলো মূলত বানানো হচ্ছে রাবার, কাপড়, তামা, পিতল, মাটি, কাঠ, স্টিলের ওপর রাবার, চামড়া, সুতা, পুঁতি, ইলাস্টিক, আট ধাতু, সুতার প্যাঁচ, এমনকি পশুর হাড় দিয়ে। এ ছাড়া এসেছে ফ্লেক্সিবল ব্রেসলেট।

গয়না: কনক দ্য জুয়েলারি প্যালেস
গয়না: কনক দ্য জুয়েলারি প্যালেস

ছিমছাম গয়নার ভেতর ইদানীং টারসেল কলার, অ্যান্টিক ও ধাতব গয়নার চাহিদা বেশি। ফ্যাশনের চলতি ধারায় জাঙ্ক গয়না দেখা যাচ্ছে। একটা গয়নাতেই অনেক রং থাকে, তাই মিলিয়ে বা না মিলিয়ে পরলেও সমস্যা হয় না। কিশোরী, তরুণীরা পছন্দ করছেন তামা, জার্মান রূপা, তামা, বিডসের গয়না, অক্সিডাইজ দিয়ে ৈতরি গয়না।

গয়না: কনক দ্য জুয়েলারি প্যালেস
গয়না: কনক দ্য জুয়েলারি প্যালেস

আংটিতে ব্যবহার করা হচ্ছে পাথর, বিভিন্ন পশুপাখির অবয়ব। এখন ছোট্ট পাথর বা মুক্তা বসানো সোনার আংটির চল কমে গেছে। এর বদলে দেখা যাচ্ছে কাঠ, পিতল, পুঁতি, মুক্তা, মিনা করা ও পাথরে নজর কাড়া নকশার বড় আংটি। বাজার ঘুরে দেখা গেল আংটিগুলো পাওযা যাচ্ছে গোল, চারকোনা, বরফি, তিন কোনা ও ডিম আকৃতির মধ্যে। এখন একটু বড় ও অসমান বা আঁকাবাঁকা আকৃতির আংটির চল এসেছে।

গয়না: ক্যাটস আই
গয়না: ক্যাটস আই

কোথায় পাবেন
আড়ং,ক্যাটস আই, আরবানট্রুথ, রঙ বাংলাদেশ, বিবিআনা, মায়াসির এ ধরেনর দোকানে তো পাবেনই। এ ছাড়া নিউমার্কেট, পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি প্রভৃতি জায়গায় খুঁজে পাওয়া যাবে নানা ধরনের গয়না। এ ছাড়া অনলাইনভিত্তিক দোকানগুলোতেও এ ধরনের গয়না পাওয়া যাচ্ছে।

দরদাম
মালার দাম শুরু হয় ২০০০ থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত। এ ধরনের জাঙ্ক দুল পাবেন ৩০০০ টাকার মধ্যে। আংটি ও ব্রেসলেট পেয়ে যাবেন ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে।