মিলেনিয়াম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম মিলেনিয়াম গলফ টুর্নামেন্ট-২০১৪ চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ওই দিন রাতে জমকালো অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ। উপস্থিত ছিলেন মিলেনিয়াম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শারিক ফাহিম হক, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবায়দুল হক, মহসিন আহমেদ, মিলেনিয়াম গ্রুপের সহকারী পরিচালক মো. মাসুদুজ্জামান ও আহমেদ নাজিম উদ দৌলা, মহাব্যবস্থাপক (বিপণন) ইমরান খান প্রমুখ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জে কে ক্যাঙ। অন্য বিজয়ীরা হলেন মেজর (অব.) আসাদুল হক মিয়া, সিরাজুল হক খান, হোসাইম মো. শোয়াইব, মেজর (অব.) এমদাদুল ইসলাম ও ক্যাপ্টেন রফিকুল ইসলাম।
এ ছাড়া ৯-হোলে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল (অব.) এ বি এম জাইনুর রশিদ ও রানার আপ মেজর খন্দকার আবু হুরায়রা। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওবায়দা সাঈদ। প্রতিযোগিতায় ১৭২ জন গলফার অংশ নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর আতসবাজি ও লেজার শো অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আইয়ুব বাচ্চু ও তাঁর দল এলআরবি।