প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের অধিবাসী কেইথ ডক্সে। ক্যাফের টেবিলের ওপর মিল্কশেকটা রেখে কাউন্টারের দিকে গেছেন এক মিনিটও হয়নি। গুটি গুটি পায়ে এগিয়ে এসে মিল্কশেকটার দখল নিয়ে নিল জনা ত্রিশেক তোতাপাখি! দিব্যি মিল্কশেক খেতে শুরু করল! একটাকে মনে হলো তোতাদের হোতা! গ্লাসের ওপর দাঁড়িয়ে রীতিমতো ঘোষণা দিয়ে ফেলল, ‘উফ্! আমি একাই খাব, আর কাউকে দেব না!’ বাকিরা ঘিরে ধরায় সে অবশ্য ভাগ না দিয়ে পার পেল না। মাত্র ১০ মিনিটেই এক গ্লাস মিল্কশেক হাপিশ করে দিল তোতার দল! বেচারা কেইথ ডক্সে হতবাক। তবে চমকপ্রদ তথ্যটা দিলেন ক্যাফের কর্মচারীরা। এ ঘটনায় তাঁরা নাকি অভ্যস্ত!—ডেইলিমেইল