মিষ্টিকুমড়ার যত গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনের উৎস হিসেবে মিষ্টিকুমড়া বেশ পরিচিত। প্রতি ১০০ গ্রাম মিষ্টিকুমড়ায় আছে প্রায় সাত হাজার মিলিগ্রামের মতো ভিটামিন এ, যা কেবল অ্যান্টি অক্সিডেন্টই নয়, চোখ ভালো রাখতেও উপকারী। মিষ্টিকুমড়া খুবই কম ক্যালরিযুক্ত সবজি, এতে কোলেস্টেরল বা সম্পৃক্ত চর্বি নেই বললেই চলে। বরং এতে প্রচুর ফাইবার বা আঁশ থাকায় এটি বেশি খেলেও ওজন বৃদ্ধির আশঙ্কা নেই। এতে যে বিটা ক্যারোটিন আছে তা দেহের ভেতর গিয়ে ভিটামিন এ তে পরিণত হয়। আর জিটা জ্যানথিন বয়সজনিত রেটিনার ক্ষয় রোধে সাহায্য করে, তা গবেষণায় প্রমাণিত হয়েছে।

এ ছাড়া মিষ্টিকুমড়ায় পাওয়া যাবে ভিটামিন বি কমপ্লেক্স এবং কপার, পটাশিয়াম ও ক্যালসিয়াম। মিষ্টিকুমড়া খেলে রক্তে শর্করা বাড়ে বলে যে ধারণা আছে তাও ঠিক নয়, বরং এতে প্রচুর আঁশ থাকায় এটি ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। অনেকের ধারণা, মিষ্টিকুমড়ায় বাত বাড়ে, এই ধারণাও ভুল। তাই নিত্যদিনের সবজির তালিকায় মিষ্টিকুমড়ার পদ রাখাই উচিত। সূত্র: নিউট্রিশন অ্যান্ড ইউ|