মিষ্টিমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিথি আপ্যায়ন বা পরিবারের সবাইকে নিয়ে কোনো আনন্দ উদ্যাপনে ঘরে বানানো মিষ্টির তুলনা নেই। দেখুন সিতারা ফেরদৌসের দেওয়া মিষ্টি তৈরির প্রণালি।ছানার টোস্টউপকরণ: ছানা ১ কাপ, ক্ষীরসা আধা কাপ, ঘি ১ টেবিল-চামচ, গুঁড়া চিনি ১ কাপ, মাওয়া আধা কাপ, গোলাপ এসেন্স সামান্য, জায়ফল গুঁড়া সামান্য, কিশমিশ ১ টেবিল-চামচ, পেস্তা বাদাম কুচি ১ টেবিল-চামচ।প্রণালি: মাওয়া গুঁড়া করে চালনিতে চেলে নিতে হবে। ছানা হাত দিয়ে মথে চিনি, গোলাপ এসেন্স, জায়ফল গুঁড়া মিশিয়ে জ্বাল দিয়ে আঠালো হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ছানা ঠান্ডা হলে মসৃণ করে মথে ক্ষীরসা, ঘি ও মাওয়া গুঁড়া মিশিয়ে রোল বানিয়ে আধা ইঞ্চি পুরু করে কেটে টোস্ট বিস্কুটের আকারে ওপরে পেস্তা, কিশমিশ ছিটিয়ে দিতে হবে। প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৮-১০ মিনিট রেখে বের করে ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।মৌ-বনউপকরণ: ছানা ১ কাপ, ময়দা ১ টেবিল-চামচ, গুঁড়া দুধ ১ টেবিল-চামচ, বেকিং পাউডার সিকি চা-চামচ, চিনি ১ কেজি, তরল দুধ ৫ টেবিল-চামচ, পানি ৬-৭ কাপ, কোকো পাউডার সিকি চা-চামচ, মালাই সিকি কাপ, গুঁড়া দুধ আধা কাপ।প্রণালি: মালাই ও গুঁড়া দুধ একসঙ্গে মিলিয়ে রাখতে হবে। চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা করে নিতে হবে। ছানা অল্প মথে তাতে ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডারের সঙ্গে মেশাতে হবে। ছানা চার ভাগ বা পছন্দমতো ভাগ করে চমচমের মতো আকার দিয়ে ফুটন্ত সিরায় ছাড়তে হবে। কিছুক্ষণ পর পর পানি দিয়ে জ্বাল দিতে হবে। বাদামি রং হলে সিরা থেকে উঠিয়ে মালাই-মিশ্রিত গুঁড়া দুধে গড়িয়ে ঠান্ডা হলে পছন্দমতো কেটে নিন।কাজু মণ্ডাউপকরণ: ছানা ১ কাপ, মালাই আধা কাপ, চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ, কাজুবাদাম বাটা আধা কাপ, কাজুবাদাম কুচি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা-চামচ।প্রণালি: ছানা হাত দিয়ে মথে দুই ভাগ করে নিন। এক ভাগ ছানার সঙ্গে মালাই, কাজু বাটা, গুঁড়া চিনি, এলাচ গুঁড়া মিশিয়ে চুলায় জ্বাল দিতে হবে। ছানা আঠালো হলে চুলা থেকে নামিয়ে বাকি ছানার সঙ্গে মিলিয়ে ছড়ানো প্লেটে ঢেলে ঠান্ডা করতে হবে। ছানা ঠান্ডা হলে মসৃণ করে ১২ ভাগ বা পছন্দমতো ভাগ করে কাজু কুচির পুর ভরে পছন্দমতো আকারে কেটে সাজিয়ে পরিবেশন করতে হবে।মালাই ভোগউপকরণ: ছানা ১ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, সুজি ১ চা-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, বাটার অয়েল আধা চা-চামচ, বেকিং পাউডার এক চিমটি, চিনি ৩ কাপ, পানি ৬ কাপ, মালাই সিকি কাপ, ক্ষীরসা সিকি কাপ, এলাচ গুঁড়া সামান্য।প্রণালি: মালাই, ক্ষীরসা, এলাচ গুঁড়া একসঙ্গে ব্লেন্ডারে অথবা মিক্সিতে মিক্স করে রাখতে হবে। ময়দা, বাটার অয়েল, বেকিং পাউডার একসঙ্গে ময়ান দিয়ে সুজি ও গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখুন। এবার ছানা দিয়ে আবার মাখতে হবে। মিশ্রিত ছানা ১২ ভাগ বা ইচ্ছামতো ভাগ করে গোল্লা বানিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে সিরায় ছাড়তে হবে। ২০ থেকে ২২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জ্বাল দিতে হবে। চুলা বন্ধ করে ২৫ থেকে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। মিষ্টিগুলো চার-পাঁচ ঘণ্টা সিরায় ভিজিয়ে রেখে সিরা থেকে উঠিয়ে টিস্যু পেপারের ওপর কিছুক্ষণ রেখে দিন। এরপর মাঝখানে চিরে দুই ভাগ করে মালাই ক্ষীরসার মিশ্রণের প্রলেপ দিয়ে ওপরে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।সিরা: ৩ কাপ চিনি, ৬ কাপ পানি একসঙ্গে চুলায় দিয়ে ফুটে উঠলে মিষ্টিগুলো দিতে হবে।ছানা তৈরিউপকরণ: গরুর দুধ ১ লিটার, ছানার পানি ১ কাপ।প্রণালি: দুধ চুলায় দিয়ে ফুটে ওঠামাত্রই নামিয়ে মাঝে মাঝে নেড়ে ঠান্ডা করতে হবে। চার-পাঁচ মিনিট পর ছানার পানির সঙ্গে অল্প পানি মিশিয়ে টক ভাব কিছুটা কমিয়ে আস্তে আস্তে তাতে দুধ ঢালতে হবে। দুধ ফেটে এর মধ্যে সবুজ আভা দেখা দিলে আর পানি দেওয়া লাগবে না। এ অবস্থায় ২০ থেকে ২৫ মিনিট রেখে পাতলা কাপড়ে ছানা ছেঁকে ফেলতে হবে। ছানা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। পানি ঝরে গেলে পছন্দমতো মিষ্টি বানানো যায়। ছানার পানির পরিবর্তে সিরকা দিয়েও ছানা বানানো যায়।