মিষ্টিমুখের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূজায় মিষ্টি তৈরির প্রতিষ্ঠান রস প্রায় ২০টি নতুন ধরনের মিষ্টি বাজারে আনছে। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর তারা সাতটি নতুন মিষ্টি বাজারজাত শুরু করেছে। এ উপলক্ষে ঘরোয়া এক অনুষ্ঠানের আয়োজন হয় রসের ঢাকার ধানমন্ডি শাখায়। এতে অতিথি ছিলেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবা ও সংগীতশিল্পী অণিমা রায়। উপস্থিত ছিলেন রসের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হাসনাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।এদিন সোহানা সাবা বলেন, ‘এখানকার সব মিষ্টিই ভালো লেগেছে, তবে টাং টেস্ট একটু বেশি আলাদা, এক কথায় অসাধারণ।’পূজায় সন্দেশের চাহিদার দিকে বিশেষ নজর দিয়েছে রস। রসের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হাসনাত বলেন, ‘আমরা মানের দিকে খুবই যত্নশীল। আমরা কখনো রেফ্রিজারেটর ব্যবহার করি না। কারণ আমরা মানুষকে তাজা মিষ্টি খাওয়াতে চাই।’ অণিমা রায় বলেন, ‘আজ মালাই সরাই খেয়ে আমার অন্য রকম ভালো লাগছে। পূজার সময় মালাই সরাই দিয়ে অতিথি আপ্যায়ন করব।’এবার পূজায় রসে লেমন সুইট, ভেজিটেবল সুইট, বাদামি ভোগ, মালাই সরাই, টাং টেস্টসহ নতুন ২০ ধরনের মিষ্টি-সন্দেশ পাওয়া যাবে। এ ছাড়া ঘি, দই ইত্যাদি তো রয়েছেই। প্রতি কেজি মিষ্টি ন্যূনতম ২০০ টাকা এবং সর্বোচ্চ ৪৮০ টাকা। দই পাওয়া যাবে ১২০-২৫০ টাকার মধ্যে। রসের সবগুলো শাখাতেই এসব মিষ্টি পাওয়া যাবে। অনুষ্ঠানের জন্যমিষ্টি তৈরির ফরমায়েশও দিতে পারেন তাদের। ফোন: ৮৬১৭৬০৯।