সামাজিক সংগঠন পোর্ট্রেট প্রথমবারের মতো ‘মিস ফটোজনিক বাংলাদেশ’ শিরোনামের এক প্রতিযোগিতার আয়োজন করছে। গত শুক্রবার নগরের একটি অভিজাত হোটেলে তারকা মডেলদের সরব উপস্থিতিতে এই প্রতিযোগিতার লোগো উম্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন সুব্রত দেব। বক্তব্য দেন কবি ওমর কায়সার, এজাজ ইউসুফী, হোটেল কক্সটুডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ূম চৌধুরী, আর এফ প্রোপ্রাইটিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, কোরিওগ্রাফার সালেহ রবি, চ্যানেল আই টপ মডেল নওশীন, লিলি ফটোসুন্দরী নিপা, মিস চিটাগাং নাবিলা, মডেল লিনা, নুসরাত প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেট পরিচালক রূপম চক্রবর্তী।অনুষ্ঠানে বক্তরা বলেন পোর্ট্রেট দীর্ঘদিন চট্টগ্রামে প্রতিভা অন্বেষণ করেছে কিন্তু এবার প্রথমবারের মতো জাতীয়ভিত্তিক এ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পোর্ট্রেট বিস্তৃতি লাভ করবে। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী লিটন সেন ও আকলিমা মুক্তা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিকার আসাদুজ্জামান ।২৪ জুন থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে। বিস্তারিত জানার জন্য www.facebook.com/miss photogenic bangladesh ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে।