প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের সেরা সুন্দরীদের তালিকায় ঢুকে গেছে এক পুতুলের নাম। শোনা বাতিস্তা ভাসকোয়াজ নামের ওই পুতুল ‘মিস বিউটি ডল-২০১৬’ বিজয়ী হয়েছে।
শোনাকে তৈরি করেছেন চোলো আজুজাও। তাঁর ভাষ্যমতে, পুতুলটি ফিলিপাইনের পাম্পাঙ্গা প্রদেশের অ্যাঞ্জেলস শহরের ২৩ বছর বয়সী এক তরুণী। সাংবাদিকতায় স্নাতক শোনা একজন পেশাদার মডেল হওয়ার পাশাপাশি একজন ভালো রাঁধুনিও। নিজের মডেল পেশা নিয়ে নিয়মিত সে লেখালেখিও করে।
‘মিস বিউটি ডল’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মিস ভিয়েতনাম ড্যাং থুই নাম। তৃতীয় হয়েছে মিস পুয়ের্তো রিকো ডেনিস ম্যারি টোরস।
২০০৭ সাল থেকে বিউটি ডল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রথমবারের প্রতিযোগিতায় মিস পুয়ের্তো রিকো গ্লোরিয়া ইভা পেরেজ সেরা সুন্দরীর মুকুটটি জয় করেন।