মিসির আলী বিষয়ক
মিসির আলী সাহেব আধশোয়া হয়ে শুয়ে আছেন। তাঁর চোখ দুটি খোলা না বন্ধ আমি বোঝার চেষ্টা করছি। অনেক সময় মানুষ কোনো বিষয় নিয়ে যখন গভীর চিন্তায় মগ্ন থাকে, তখন নাকি তার চোখ খোলা থাকে, যদিও তিনি কিছুই দেখেন না। মিসির আলী কি কোনো রহস্যের জট খোলার চেষ্টা করছেন? তাঁর কোলের ওপর একটি বই। বইটির নাম Beyond Mental Slavery : By Steeve Gillian। বেশ কিছুক্ষণ হলো আমি এখানে এসেছি। অনেক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি, আমার উপস্থিতি তিনি টের পেয়েছেন কি না। টের না পাওয়ার কথা নয়। মিসির আলী সাহেব তীক্ষ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী। কিন্তু তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেসও করছেন না।: মাথাটা ভীষণ ধরেছে। আপনার কাছে কি দুটো প্যারাসিটামল হবে?: জি হবে, এই নিন।আমি পাঞ্জাবির পকেট থেকে দুটো নাপা ট্যাবলেট বের করে দিলাম। মিসির আলী সাহেব দুটো ট্যাবলেট একসঙ্গে খেয়ে ফেললেন এবং আগের মতো আধবোজা চোখে শুয়ে পড়লেন। আমি একটু উশখুশ করতে লাগলাম।মিসির আলী বললেন, আজ আমার শরীরটা ভালো নেই, আপনি কাল আসেন।আমি বললাম, স্যার, আমার বিষয়টি অতি জরুরি। আমি অনেক দূর থেকে এসেছি। আজই আবার চলে যাব। মিসির আলীর কপালের কুঁচকানো পেশিগুলো একটু শিথিল হয়েছে। মনে হচ্ছে, ওষুধের ডাবল ডোজে দ্রুত কাজ শুরু করেছে। তিনি বিছানায় উঠে বসলেন। আমি আমার কাহিনি শুরু করলাম।: স্যার, আমি প্রতি রাতে একটা স্বপ্ন দেখি। প্রথম দিন স্বপ্নে দেখি, আমি একটা ৩০ তলা ভবনের ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা মেয়ে ছাদের পশ্চিম দিক থেকে ছুটে এসে নিচে লাফ দেয়। মেয়েটাকে বাঁচাতে আমিও দৌড় দিই এবং ছাদ থেকে লাফিয়ে পড়ি।: আফজাল সাহেব, আপনি কি বিবাহিত?: জি, স্যার, বিবাহ একটা করেছিলাম। বউটা দুই বছর আগে আত্মহত্যা করেছে। : ঠিক আছে, এর পরে কী হলো বলেন।: এর পরে, স্যার, আমি মেয়েটারে বাঁচানোর জন্য লাফ দিই। কিন্তু ২৯ তলা পর্যন্ত গিয়ে ঘুম ভেঙে যায়। পরের দিন আবার একই স্বপ্ন প্রথম থেকে দেখা শুরু করি এবং যথারীতি ২৮ তলা পর্যন্ত এসে আমার ঘুম ভেঙে যায়।: আপনি কত দিন যাবৎ স্বপ্নটি দেখছেন?: ২৯ দিন যাবৎ, স্যার।: তাহলে আপনার গল্পের শেষ দেখবেন।: জি, স্যার, সে রকমই মনে হচ্ছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে।: কী রকম?: আমি যে বিল্ডিংয়ে থাকি, সেটি ৩০তলা এবং আমি এর ছাদের চিলেকোঠার একটা ঘরে থাকি। গত রাতে ছাদ থেকে লাফিয়ে পড়ে ২৭ তলার ফ্ল্যাটের একটি কাজের মেয়ে মারা গেছে।: আপনি স্বপ্নে যে মেয়েটিকে দেখেন, তার সঙ্গে এ মেয়েটির কোনো মিল আছে?: আমি, স্যার, মেয়েটিকে পেছন থেকে দেখি। তাই চেহারা দেখতে পাইনি। তবে লাফ দেওয়ার সময় তার ওড়নাটা বাতাসে উড়ে এসে আমার গায়ে লাগে। সকালে ঘুম থেকে উঠে দেখি, আমি ওড়নাটা শক্ত করে ধরে আছি।: আফজাল সাহেব, ধানমন্ডি থানার ওসির কিছুক্ষণ বাদেই আমার বাসায় আসার কথা। আমার ধারণা খুনটার সঙ্গে আপনি জড়িত। কাজের মেয়ের মৃত্যুর বিষয়টা তদন্ত করার জন্য তাঁর সাহায্য প্রয়োজন। আপনি বরং ততক্ষণে দুই কাপ চা বানিয়ে ফেলুন। চুলায় চায়ের পানি বসানো আছে। আমার কাপে চিনি দেবেন না। ইদানীং চিনি ছাড়া চা খাওয়ার চেষ্টা করছি।মাসুমএমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট