মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ৩ ডিসেম্বর বিকেলে জশনে জুলুসের (শোভাযাত্রা) আয়োজন করে। জুলুস উদ্বোধন করবেন হজরত শাহ সুফি ইলিয়াছ রজা। জুলুসে নেতৃত্ব দেন বারীয়া দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা বারী। জুলুসটি আনোয়ারা কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রায় ২০ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে কালা বিবির দীঘি মোড়ে সমাবেশ ও সমাপনী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
মাওলানা এস এম শাহজাহানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ।
সমাবেশে বক্তারা বলেন, মানবতা, মানুষ আর মাতৃভূমিকে প্রাধান্য দিয়ে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এক যোগে কাজ করতে হবে।